বিজ্ঞান
ন্যাশনাল স্টিম অলিম্পিয়াড ২০২৩-এর বিজ্ঞান বিভাগে স্বাগতম।
কুইজ বিন্যাস:
MCQ ভিত্তিক প্রশ্ন।
অনলাইন রাউন্ডে ৫০ টি বহুনির্বাচনী প্রশ্ন থাকবে যার সময়সীমা ৪৫ মিনিট।
বিভাগীয় রাউন্ডে ৫০ টি বহুনির্বাচনী প্রশ্ন থাকবে যার সময়সীমা ৪০ মিনিট।
চূড়ান্ত রাউন্ডে ৫০ টি বহুনির্বাচনী প্রশ্ন থাকবে যার সময়সীমা ৩০ মিনিট।
যোগ্যতা:
১ম - ৫ম শ্রেণী
৬ ষ্ঠ- ১০ ম শ্রেণী
কলেজ
মাদ্রাসা
পলিটেকনিক
বিশ্ববিদ্যালয়
এ সকল লেভেলর শিক্ষার্থীরা ন্যাশনাল স্টিম অলিম্পিয়াড ২০২৩ এর বিজ্ঞান বিভাগের কুইজে অংশগ্রহণ করতে পারবে।
একক ভাবে কুইজে অংশগ্রহণ করতে পারবেন প্রতিযোগীরা।
দলীয় ভাবে কুইজে অংশগ্রহণ থাকছে না।
মান বন্টন:
প্রতিটি প্রশ্নে এক পয়েন্ট থাকবে।
কোন নেগেটিভ মার্কিং থাকবে না।
নিবন্ধন প্রক্রিয়াঃ
সকল অংশগ্রহণকারীদের অবশ্যই অনলাইন নিবন্ধন পোর্টালের মাধ্যমে “ন্যাশনাল স্টিম অলিম্পিয়াড-২০২৩” এর কলা ও কারুশিল্প বিভাগের জন্য নিবন্ধন করতে হবে।
অংশগ্রহণকারীদের নিবন্ধন ফি সম্পূর্ণ বিনামূল্যে।
নিবন্ধনের সময়সীমা ৩১ শে আগস্ট, ২০২৩।
কুইজ সিলেবাস :
পদার্থবিজ্ঞান
রসায়ন
জীববিজ্ঞান (প্রাণী ও উদ্ভিদ বিজ্ঞান)
সাধারণ বিজ্ঞান
পরিবেশ বিজ্ঞান
ভূ বিজ্ঞান।
রাউন্ড:
(জাতীয় স্টিম অলিম্পিয়াড ২০২৩ এর বিজ্ঞান বিভাগ তিনটি রাউন্ড নিয়ে গঠিত)
অনলাইন রাউন্ড (প্রজেক্ট প্রপোজাল)
বিভাগীয় রাউন্ড (প্রজেক্ট প্রদর্শন)
কেন্দ্রীয় রাউন্ড (প্রজেক্ট প্রদর্শন)
প্রজেক্ট নির্দেশিকা:
অংশগ্রহণকারীদের অনলাইন রাউন্ডে প্রজেক্ট প্রপোজাল জমা দিতে হবে।
নির্বাচিত প্রপোজালগুলি প্রথমে বিভাগীয় রাউন্ড প্রদর্শন এবং পরবর্তীতে নির্বাচিত প্রজেক্ট গুলি প্রদর্শনের জন্য কেন্দ্রীয় রাউন্ডে আমন্ত্রণ জানানো হবে।
প্রজেক্টটি বিজ্ঞান এর যেকোনো বিষয়ের সাথে সম্পর্কিত হতে পারে।
প্রজেক্টটি অবশ্যই নিজস্ব তৈরি হতে হবে এবং কোনও উৎস থেকে কপি করা যাবেনা।
অংশগ্রহণকারীদের বরাদ্দকৃত নির্দিষ্ট সময়ের মধ্যে প্রজেক্ট গুলি উপস্থাপন করতে হবে।
অংশগ্রহণকারীদের অবশ্যই প্রজেক্ট প্রদর্শনের জন্য সমস্ত প্রয়োজনীয় উপকরণ সঙ্গে আনতে হবে।
প্রজেক্টের প্রত্যাশা:
বিজ্ঞান প্রজেক্ট গুলি উদ্ভাবনী এবং সৃজনশীল হতে হবে এবং বৈজ্ঞানিক ধারণা ও নীতি সম্পর্কে অংশগ্রহণকারীদের সক্ষমতা থাকতে হবে।
প্রজেক্ট গুলি বিজ্ঞানের যেকোন ক্ষেত্রের উপর ভিত্তি করে হতে পারে, যেমন পদার্থবিদ্যা, রসায়ন, জীববিদ্যা, পৃথিবী বিজ্ঞান।
প্রজেক্ট গুলির লক্ষ্য হতে হবে বাংলাদেশের সাথে বিশ্বের সমস্যা ও সমাধানের প্রক্রিয়া এবং অংশগ্রহণকারীদের ব্যবহারিক পরিস্থিতিতে বৈজ্ঞানিক নীতিগুলি প্রয়োগ করার সক্ষমতা প্রদর্শন ।
পুরস্কার:
কুইজের পুরস্কার নিম্নরূপ:
চ্যাম্পিয়ন – ৫০,০০০/- (পঞ্চাশ হাজার টাকা)
প্রথম রানার আপ – ৩০,০০০/- (ত্রিশ হাজার টাকা)
দ্বিতীয় রানার আপ – ২০,০০০/- (বিশ হাজার টাকা)
প্রজেক্টের পুরস্কার নিম্নরূপ:
চ্যাম্পিয়ন – ১, ৫০,০০০/-
প্রথম রানার আপ – ৭৫,০০০/-
দ্বিতীয় রানার আপ – ৫০,০০০/-
অযোগ্যতা:
অংশগ্রহণকারীরা কোন নিয়ম কানুন অমান্য করলে প্রতিযোগিতা থেকে অযোগ্য বলে বিবেচিত হবে।
আয়োজক কমিটির সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত হিসেবে গণ্য হবে।
বিবিধ:
আয়োজক কমিটি প্রয়োজনে যে কোনো নিয়ম কানুন পরিবর্তন করার ক্ষমতা রাখে।
যোগাযোগের জন্য অংশগ্রহণকারীরা অফিসিয়াল ইমেইল অথবা অফিসিয়াল মোবাইল নম্বরের মাধ্যমে আয়োজক কমিটির সাথে যোগাযোগ করতে পারবেন ।