এআই, রোবোটিক্স এবং বিগ ডাটা
আমাদের কুইজ প্রতিযোগিতার এআই, রোবটিক্স, এবং বিগ ডাটা সেগমেন্টে স্বাগতম! এই সেগমেন্টে, অংশগ্রহণকারীদের কৃত্রিম বুদ্ধিমত্তা, রোবোটিক্স এবং বিগ ডেটা ধারণা সম্পর্কে তাদের জ্ঞানের উপর পরীক্ষা করা হবে।
কুইজ বিন্যাস:
MCQ ভিত্তিক প্রশ্ন।
অনলাইন রাউন্ডে ৫০ টি বহুনির্বাচনী প্রশ্ন থাকবে যার সময়সীমা ৪৫ মিনিট।
বিভাগীয় রাউন্ডে ৫০ টি বহুনির্বাচনী প্রশ্ন থাকবে যার সময়সীমা ৪০ মিনিট।
চূড়ান্ত রাউন্ডে ৫০ টি বহুনির্বাচনী প্রশ্ন থাকবে যার সময়সীমা ৩০ মিনিট।
কুইজে অংশগ্রহণের যোগ্যতা:
ক্লাস ৬ - ১০
কলেজ
মাদ্রাসা
পলিটেকনিক
বিশ্ববিদ্যালয়
এই ৬ টি লেভেল থেকে ন্যাশনাল স্টিম অলিম্পিয়াড ২০২৩-এর বিজ্ঞান কুইজে অংশগ্রহণের জন্য যোগ্য।
একক ভাবে কুইজে অংশগ্রহণ করতে পারবেন প্রতিযোগীরা।
দলীয় ভাবে কুইজে অংশগ্রহণ থাকছে না।
মান বন্টন:
প্রতিটি প্রশ্নে এক পয়েন্ট থাকবে।
কোন নেগেটিভ মার্কিং থাকবে না।
নিবন্ধন প্রক্রিয়াঃ
সকল অংশগ্রহণকারীদের অবশ্যই অনলাইন নিবন্ধন পোর্টালের মাধ্যমে “ন্যাশনাল স্টিম অলিম্পিয়াড-২০২৩” এর কলা ও কারুশিল্প বিভাগের জন্য নিবন্ধন করতে হবে।
অংশগ্রহণকারীদের নিবন্ধন ফি সম্পূর্ণ বিনামূল্যে।
নিবন্ধনের সময়সীমা ৩১ শে আগস্ট, ২০২৩।
কুইজে নিম্নলিখিত বিষয়গুলি কভার করা হবে:
এআই এর প্রাথমিক ধারণা, যেমন মেশিন লার্নিং, ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং এবং কম্পিউটার ভিসন।
এআই এর অ্যাপ্লিকেশন, যেমন সেলফ-ড্রাইভিং গাড়ি, ফেসিয়াল রিকগনিশন।
রোবোটিক্সের মৌলিক ধারণা, যেমন সেন্সর, অ্যাকুয়েটর এবং কন্ট্রোল সিস্টেম।
রোবোটিক্সের অ্যাপ্লিকেশন, যেমন ইন্ডাস্ট্রিয়াল রোবট, মেডিক্যাল রোবট এবং সার্চ এবং রেসকিউ রোবট।
আইওটি
আইওটি সফটওয়্যার
বিগ ডেটার প্রাথমিক ধারণা, যেমন ডেটা সংগ্রহ, স্টোরেজ এবং বিশ্লেষণ।
বিগ ডেটার অ্যাপ্লিকেশন, যেমন জালিয়াতি সনাক্তকরণ, বিপণন বিশ্লেষণ এবং স্বাস্থ্যসেবা গবেষণা।
প্রজেক্ট নির্দেশিকা:
অংশগ্রহণকারীদের অনলাইন রাউন্ডের সময় একটি প্রজেক্ট প্রপোজাল জমা দিতে হবে।
অংশগ্রহণকারীদের নির্বাচিত প্রজেক্টগুলি প্রথমে বিভাগীয় রাউন্ডে প্রদর্শন করবেন এবং পরবর্তীতে কেন্দ্রীয় রাউন্ডে প্রদর্শনের জন্য আমন্ত্রণ জানানো হবে।
প্রজেক্টটি অবশ্যই নিজস্ব তৈরি হতে হবে এবং কোনও উৎস হতে কোন প্রকার কপি করা যাবেনা ।
অংশগ্রহণকারীরা তাদের প্রজেক্টগুলি বরাদ্দকৃত নির্দিষ্ট সময়ের মধ্যে উপস্থাপন করতে হবে।
অংশগ্রহণকারীদের অবশ্যই প্রজেক্ট প্রদর্শনের জন্য প্রয়োজনীয় সকল উপকরণ সঙ্গে আনতে হবে।
অংশগ্রহণকারী/দলের প্রথম রাউন্ডের জন্য অনলাইনে তাদের প্রজেক্ট প্রপোজাল জমা দিতে হবে।
অফলাইন প্রতিযোগীতার সময় অংশগ্রহণকারীদের প্রকল্পগুলি বিচারকদের কাছে উপস্থাপন করতে হবে।
প্রজেক্টের প্রত্যাশা:
বাংলাদেশের সমস্যা, স্বাস্থ্যসেবা, কৃষি, শিক্ষা, দুর্যোগ ব্যবস্থাপনা, পরিবহন ইত্যাদি ক্ষেত্রে সমসাময়িক সমস্যা সমাধানের বিষয় প্রজেক্টের লক্ষ্য হতে হবে।
এআই, রোবোটিক্স এবং বিগ ডেটার ব্যবহারে চিহ্নিত সমস্যাটির সমাধান দিতে প্রজেক্টটির এআই, রোবোটিক্স এবং বিগ ডেটা প্রযুক্তির ব্যবহারে থাকতে হবে।
প্রজেক্টটি উদ্ভাবনী, সৃজনশীল এবং অনন্য হতে হবে।
অবশ্যই সমস্যা সমাধানের জন্য একটি নতুন পদ্ধতি থাকতে হবে।
প্রজেক্টটিতে সমাজের উপর একটি উল্লেখযোগ্য এবং ইতিবাচক প্রভাব থাকতে হবে।
উদাহরণস্বরূপঃ ইমেজ ডিটেকশন ব্যাবহার করে ট্রাফিক সিস্টেম।
পুরস্কার:
কুইজের পুরস্কার নিম্নরূপ:
চ্যাম্পিয়ন – ৫০,০০০/- (পঞ্চাশ হাজার টাকা)
প্রথম রানার আপ – ৩০,০০০/- (ত্রিশ হাজার টাকা)
দ্বিতীয় রানার আপ – ২০,০০০/- (বিশ হাজার টাকা)
প্রজেক্টের পুরস্কার নিম্নরূপ:
চ্যাম্পিয়ন –১৫০,০০০/-
প্রথম রানার আপ – ৭৫,০০০/-
দ্বিতীয় রানার আপ – ৫০,০০০/-
অযোগ্যতা:
অংশগ্রহণকারীরা কোন নিয়ম কানুন অমান্য করলে প্রতিযোগিতা থেকে অযোগ্য বলে বিবেচিত হবে।
আয়োজক কমিটির সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত হিসেবে গণ্য হবে।
বিবিধ:
আয়োজক কমিটি প্রয়োজনে যে কোনো নিয়ম কানুন পরিবর্তন করার ক্ষমতা রাখে।
যোগাযোগের জন্য অংশগ্রহণকারীরা অফিসিয়াল ইমেইল অথবা অফিসিয়াল মোবাইল নম্বরের মাধ্যমে আয়োজক কমিটির সাথে যোগাযোগ করতে পারবেন ।