প্রথম ওয়েবসাইটে একটি একাউন্ট তৈরী করতে হবে। একাউন্ট তৈরীর পর ড্যাশবোর্ডে একক অথবা দলগত আবেদনের অপশনটি থাকবে ওখান থেকে আমাদের রেজিস্ট্রেশনের নির্দেশ দেখে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে পারবেন। এবং ড্যাশবোর্ডে যদি একক অথবা দলগত কোনো অপশন না থাকে এর অর্থ হল আমাদের ইভেন্ট রেজিস্ট্রেশন এখনও শুরু হয় নি খুব শিগ্রী শুরু হবে রেজিস্ট্রেশন এর জন্য আমাদের ফেইসবুক পেইজের সাথে কানেন্ট থাকুন।
২ ধরনের প্রতিযোগিতায় অংশগ্রহন করতে পারবেন স্টিম অলেম্পিয়াড এ। কুইজ এবং প্রজেক্ট প্রদর্শনী।
শুধু মাত্র একক আবেদনকারীরা কুইজে অংশগ্রহণ করতে পারবেন। দলগত আবেদনকারীর কেউ কুইজে অংশগ্রহণ করতে পারবেন না।
একক এবং দলগত আবেদনকারীর সবাই প্রজেক্ট প্রদর্শনীতে অংশ নিতে পারবেন। তবে একক ভাবে আবেদন করলে শুধু মাত্র একজনই প্রজেক্টটি প্রদর্শন করবে এবং দলগত আবেদন করলে কমপক্ষে ২ থেকে সর্বোচ্চ ৪ জন দলীয় ভাবে প্রজেক্টটি প্রদর্শন করতে পারবেন।
রেজিস্ট্রেশনের কিছুদিনের মাঝেই আপনারা আপনাদের ড্যাশবোর্ডে রুলস-বুক পেয়ে যাবেন। এবং রুলস বুকের মধ্যে প্রস্তুতি সম্পর্কিত সব তথ্য দেয়া থাকবে।
আমরা আপনাদের সাথে মোবাইল কলের মাধ্যমে যোগাযোগ করব এবং পরবর্তী ধাপ গুলো জানিয়ে দিব।
না, ক্যাম্পাস এম্বাসেডর অথবা ভলান্টিয়াররা প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবেন না।
সাধারন পদ্ধতিতেই রেজিস্ট্রেশন করতে হবে। শুধুমাত্র প্রতিযোগিতার লেভেলের অপশনটিতে মাদরাসা সিলেক্ট করে দিতে হবে।
৩ টি ধাপে কুইজ এবং প্রজেক্ট প্রদর্শনী মূল্যায়ন করা হবে। প্রথম ধাপটি অনলাইনে হবে, দ্বিতীয় ধাপ অথবা বিভাগীয় রাউন্ডটি ফিজিক্যালি বিভাগে সংঘঠিত হবে এবং শেষ কিনবা ফাইনাল রাউন্ডটি ঢাকায় সংঘঠিত হবে।