ব্লকচেইন এবং ক্লাউড কম্পিউটিং

ন্যাশনাল স্টিম অলিম্পিয়াডের ব্লকচেইন ও ক্লাউড কম্পিউটিং বিভাগটিতে ব্লচকচেইন ও ক্লাউড কম্পিউটিং এর উপর দক্ষতা যাচাই এর সুযোগ পাবেন।  


কুইজ বিন্যাস:

  • MCQ ভিত্তিক প্রশ্ন। 

  • অনলাইন রাউন্ডে ৫০ টি বহুনির্বাচনী প্রশ্ন থাকবে যার সময়সীমা ৪৫ মিনিট।

  • বিভাগীয় রাউন্ডে ৫০ টি বহুনির্বাচনী প্রশ্ন থাকবে যার সময়সীমা ৪০ মিনিট।

  • চূড়ান্ত রাউন্ডে ৫০ টি বহুনির্বাচনী প্রশ্ন থাকবে যার সময়সীমা ৩০ মিনিট।


যোগ্যতা:

  • বিশ্ববিদ্যালয় 

 লেভেলর শিক্ষার্থীরা ন্যাশনাল স্টিম অলিম্পিয়াড ২০২৩ এর ব্লকচেইন ও ক্লাউড কম্পিউটিং বিভাগের কুইজে অংশগ্রহণ করতে পারবে।

  • একক ভাবে কুইজে অংশগ্রহণ করতে পারবেন প্রতিযোগীরা। 

  • দলীয় ভাবে কুইজে অংশগ্রহণ থাকছে না। 


মান বন্টন:

  • প্রতিটি প্রশ্নে এক পয়েন্ট থাকবে।

  • কোন নেগেটিভ মার্কিং থাকবে না।


নিবন্ধন প্রক্রিয়াঃ

সকল অংশগ্রহণকারীদের অবশ্যই অনলাইন নিবন্ধন পোর্টালের মাধ্যমে “ন্যাশনাল স্টিম অলিম্পিয়াড-২০২৩” এর কলা ও কারুশিল্প বিভাগের জন্য নিবন্ধন করতে হবে।

  • অংশগ্রহণকারীদের নিবন্ধন ফি সম্পূর্ণ বিনামূল্যে। 

  • নিবন্ধনের সময়সীমা ৩১ শে আগস্ট, ২০২৩। 


কুইজ নিম্নলিখিত বিষয় গুলোর উপরে হবে:

  • ডিসেন্ট্রালাইজেশন সিস্টেম

  • ব্লকচেইন প্রোটোকলস 

  • ক্রিপ্টোগ্রাফি 

  • ব্লকচেইন নেটওয়ার্কস

  • ব্লচ্চেইন এর ব্যবহার এবং অ্যাপ্লিকেশনস 

  • ক্লাউড কম্পিউটিং আর্কিটেকচার

  • ক্লাউড সার্ভিস মডেলস

  • ক্লাউড সার্ভার    

প্রজেক্ট নির্দেশিকা:

  • অংশগ্রহণকারীদের  অনলাইন রাউন্ডে একটি প্রজেক্ট প্রপোজাল জমা দিতে হবে এবং প্রপোজালের সম্ভাব্যতা, বর্তমান বিশ্বের বাস্তব সম্মত সমস্যা যেগুলো আসলেও বাংলাদেশে বিদ্যমান   এবং  ব্লকচেইন, ক্লাউড কম্পিউটিং-এর উদ্ভাবনীর উপর ভিত্তি করে বিচার করা হবে।

  • সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট, আর্থিক পরিষেবা এবং স্বাস্থ্যসেবা রেকর্ড রাখার মত বাস্তবসম্মত বৈশ্বিক সমস্যা যেগুলো বাংলাদেশেও বিদ্যমান সেগুলোর সমাধান ব্লকচেইন এবং ক্লাউড কম্পিউটিং-এর মাধ্যমে দেখাতে হবে। 

  • প্রজেক্ট গুলির পরিমাপযোগ্যতা, টেকসই পরিবর্তিত অবস্থা এবং প্রয়োজনের সাথে খাপ খাইয়ে নিতে সক্ষম হতে হবে।

  • অংশগ্রহণকারীদের প্রজেক্টের নৈতিকতা, স্বচ্ছতা, জবাবদিহিতা এবং সামাজিক দায়বদ্ধতার মানদণ্ডের সাথে সামঞ্জস্যপূর্ণ থাকতে হবে। 

  • অংশগ্রহণকারীদের প্রজেক্টের উন্নয়ন প্রক্রিয়া নথিভুক্ত করতে হবে, যার মধ্যে যেকোন চ্যালেঞ্জের সম্মুখীন হওয়া এবং তারা কীভাবে সেগুলি কাটিয়ে উঠবে তার বিস্তারিত ব্যাখ্যা থাকবে । 

  • বিচারকরা তাদের প্রভাব, উদ্ভাবন, পরিমাপযোগ্যতা এবং সম্ভাব্যতার পাশাপাশি অংশগ্রহণকারীদের উপস্থাপনা এবং দক্ষতার উপর ভিত্তি করে প্রজেক্ট গুলি মূল্যায়ন করবেন।


পুরস্কার:

কুইজের পুরস্কার নিম্নরূপ:

  • চ্যাম্পিয়ন – ৫০,০০০/- (পঞ্চাশ হাজার টাকা)

  • প্রথম রানার আপ – ৩০,০০০/- (ত্রিশ হাজার টাকা) 

  • দ্বিতীয় রানার আপ – ২০,০০০/- (বিশ হাজার টাকা)

প্রজেক্টের পুরস্কার নিম্নরূপ:

  • চ্যাম্পিয়ন – ০,০০০/- (এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা)

  • প্রথম রানার আপ – ১০০,০০০/- (এক লক্ষ টাকা)

  • দ্বিতীয় রানার আপ – ৫০,০০০/- (পঞ্চাশ হাজার টাকা) 

    সকল অংশগ্রহণকারীরা একটি করে সনদপত্র পাবে।

    অযোগ্যতা:

    • অংশগ্রহণকারীরা কোন নিয়ম কানুন অমান্য করলে প্রতিযোগিতা থেকে অযোগ্য বলে বিবেচিত হবে।

    • আয়োজক কমিটির সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত হিসেবে গণ্য হবে। 

    বিবিধ:

    • আয়োজক কমিটি প্রয়োজনে যে কোনো নিয়ম কানুন পরিবর্তন করার ক্ষমতা রাখে। 

    • যোগাযোগের জন্য অংশগ্রহণকারীরা অফিসিয়াল ইমেইল অথবা অফিসিয়াল মোবাইল নম্বরের মাধ্যমে আয়োজক কমিটির সাথে যোগাযোগ করতে পারবেন ।