আমাদের সম্পর্কে
শিক্ষা মন্ত্রণালয়ের সহযোগিতায় আইটেসারেক্ট টেকনোলজিস প্রথমবারের মত বাংলাদেশে নিয়ে আসছে “ ন্যাশনাল স্টিম অলেম্পিয়াড” যার মাধ্যমে আমাদের শিক্ষার্থীরা খুব সহজেই স্টিম (STEAM) শিক্ষা ব্যবস্থার সাথে পরিচিতি লাভ করতে পারবে। আইটেসারেক্ট টেকনোলজিস এই ন্যাশনাল স্টিম অলেম্পিয়াডের মাধ্যমে যেমন ভাবে স্টিম শিক্ষা ব্যবস্থাকে ফোকাস করছে ঠিক তেমন ভাবে ৪র্থ শিল্প বিপ্লবের সাথেও শিক্ষার্থীদেরকে পরিচিত এবং প্রস্তুত করারও ব্যবস্থা গ্রহন করছে।
iTesseract Technologies বর্তমানে STEAM (বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল, কলা, গণিত) এবং ৪র্থ শিল্প বিপ্লবের উপর জোর দিয়ে প্রথমবারের মতো " ন্যাশনাল স্টিম অলেম্পিয়াড " আয়োজন করছে।
ন্যাশনাল স্টিম অলিম্পিয়াডে যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহন করতে পারবেন। অলিম্পিয়াডে কুইজের পাশাপাশি রয়েছে প্রজেক্ট প্রদর্শনী।
ন্যাশনাল স্টিম অলিম্পিয়াডটি যেমন আমাদের শিক্ষার্থীদেরকে বাস্তব মুখী শিক্ষায় উপনিত করতে পারবে ঠিক তেমন ভাবে বাংলাদেশকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারবে।