আইসিটি এবং ডিজিটাল সিকিউরিটি
ন্যাশনাল স্টিম অলিম্পিয়াডের আইসিটি ও ডিজিটাল নিরাপত্তা বিভাগটি অংশগ্রহণকারীদের আইসিটি ও ডিজিটাল নিরাপত্তা বিষয়ক জ্ঞান এর সাথে পরিচিতি ও জ্ঞান পরীক্ষা করার সুযোগ করে দেয়।
কুইজ বিন্যাস:
MCQ ভিত্তিক প্রশ্ন।
অনলাইন রাউন্ডে ৫০ টি বহুনির্বাচনী প্রশ্ন থাকবে যার সময়সীমা ৪৫ মিনিট।
বিভাগীয় রাউন্ডে ৫০ টি বহুনির্বাচনী প্রশ্ন থাকবে যার সময়সীমা ৪০ মিনিট।
চূড়ান্ত রাউন্ডে ৫০ টি বহুনির্বাচনী প্রশ্ন থাকবে যার সময়সীমা ৩০ মিনিট।
যোগ্যতা:
৬ ষ্ঠ- ১০ ম শ্রেণী
কলেজ
মাদ্রাসা
পলিটেকনিক
বিশ্ববিদ্যালয়
এ সকল লেভেলর শিক্ষার্থীরা ন্যাশনাল স্টিম অলিম্পিয়াড ২০২৩ এর প্রযুক্তি বিভাগের কুইজে অংশগ্রহণ করতে পারবে।
একক ভাবে কুইজে অংশগ্রহণ করতে পারবেন প্রতিযোগীরা।
দলীয় ভাবে কুইজে অংশগ্রহণ থাকছে না।
মান বন্টন:
প্রতিটি প্রশ্নে এক নম্বর করে থাকবে।
কোনো নেগেটিভ নম্বর থাকবে না।
নিবন্ধন প্রক্রিয়াঃ
সকল অংশগ্রহণকারীদের অবশ্যই অনলাইন নিবন্ধন পোর্টালের মাধ্যমে “ন্যাশনাল স্টিম অলিম্পিয়াড-২০২৩” এর কলা ও কারুশিল্প বিভাগের জন্য নিবন্ধন করতে হবে।
অংশগ্রহণকারীদের নিবন্ধন ফি সম্পূর্ণ বিনামূল্যে।
নিবন্ধনের সময়সীমা ৩১ শে আগস্ট, ২০২৩।
কুইজ নিম্নলিখিত বিষয় গুলোর উপরে হবে:
ইনফর্মেশন কমিউনিকেশন
টেলিকমিউনিকেশন
ইন্টারনেট
ব্যান্ডউইথ
জিপিএস
৫জি
গেইটস
ওয়েব ব্রাউজার
নেটওয়ার্কিং
এনক্রিপশন ও ডিক্রিপশন
ডাটা সেইফটি
সার্চ ইঞ্জিন
সাইবার ওয়ার্ল্ড
এইচটিএমএল
প্রজেক্ট নির্দেশিকা:
অংশগ্রহণকারীরা অনলাইন রাউন্ডে একটি প্রজেক্ট প্রপোজাল জমা দেবে এবং এর সম্ভাব্যতা, বাংলাদেশের সাথে বিশ্বের বাস্তবমুখী সমস্যার প্রাসঙ্গিকতা এবং আইসিটি ও ডিজিটাল নিরাপত্তার উদ্ভাবনী ব্যবহারের উপর ভিত্তি করে বিচার করা হবে।
অবশিষ্ট দুই রাউন্ডের জন্য, অংশগ্রহণকারীদের প্রজেক্টটি প্রদর্শন করতে হবে এবং চিহ্নিত সমস্যা সমাধানের কার্যকারিতা, দক্ষতা এবং ব্যবহারিকতা দেখাতে হবে।
বাংলাদেশের সাথে বিশ্বের বাস্তবমুখী সমস্যাগুলির উদাহরণ থাকতে হবে, যা আইসিটি এবং ডিজিটাল নিরাপত্তার মাধ্যমে সমাধান করা যেতে পারে।
ডিজিটাল স্বাক্ষর যাচাইকরণ সিস্টেম, ডেটা এনক্রিপশন এবং ডিক্রিপশন টুল অন্তর্ভুক্ত করতে হবে।
বিচারকেরা, উদ্ভাবন, যোগ্যতা এবং সম্ভাব্যতার পাশাপাশি অংশগ্রহণকারীদের উপস্থাপনা এবং দক্ষতার উপর ভিত্তি করে প্রকল্পগুলি মূল্যায়ন করবেন।
প্রতিটি রাউন্ডে শীর্ষ কর্মসম্পাদনকারী প্রজেক্টগুলির পাশাপাশি সমগ্র প্রতিযোগীতার জন্য একজন সামগ্রিক বিজয়ীকে পুরস্কার দেওয়া হবে।
পুরস্কার:
কুইজের পুরস্কার নিম্নরূপ:
চ্যাম্পিয়ন – ৫০,০০০/- (পঞ্চাশ হাজার টাকা)
প্রথম রানার আপ – ৩০,০০০/- (ত্রিশ হাজার টাকা)
দ্বিতীয় রানার আপ – ২০,০০০/- (বিশ হাজার টাকা)
প্রজেক্ট পুরস্কার নিম্নরূপ:
চ্যাম্পিয়ন – ১৫০,০০০/- (এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা)
প্রথম রানার আপ – ১০০,০০০/- (এক লক্ষ টাকা)
দ্বিতীয় রানার আপ – ৫০,০০০/- (পঞ্চাশ হাজার টাকা)
সকল অংশগ্রহণকারীরা একটি করে সনদপত্র পাবে।
অযোগ্যতা:
অংশগ্রহণকারীরা কোন নিয়ম কানুন অমান্য করলে প্রতিযোগিতা থেকে অযোগ্য বলে বিবেচিত হবে।
আয়োজক কমিটির সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত হিসেবে গণ্য হবে।
বিবিধ:
আয়োজক কমিটি প্রয়োজনে যে কোনো নিয়ম কানুন পরিবর্তন করার ক্ষমতা রাখে।
যোগাযোগের জন্য অংশগ্রহণকারীরা অফিসিয়াল ইমেইল অথবা অফিসিয়াল মোবাইল নম্বরের মাধ্যমে আয়োজক কমিটির সাথে যোগাযোগ করতে পারবেন ।