আর্টস এবং ক্রাফটিং
আর্ট & ক্রাফ্ট বিভাগে অংশগ্রহণকারীদের চিএকলা, অঙ্কন,ভাস্কর্য এবং অন্যান্য শিল্পে তাদের সৃজনশীল দক্ষতা ও জ্ঞানের উপর পরিক্ষা নেয়া হবে। এই বিভাগের উদ্দেশ্য হলো অংশগ্রহনকারীদের মধ্যে শৈল্পিক অভিব্যক্তি জাগিয়ে তুলা এবং তাদেরকে উৎসাহিত করা।
কুইজ বিন্যাস:
অনলাইন রাউন্ডে ৫০ টি বহুনির্বাচনী প্রশ্ন থাকবে যার সময়সীমা ৪৫ মিনিট।
বিভাগীয় রাউন্ডে ৫০ টি বহুনির্বাচনী প্রশ্ন থাকবে যার সময়সীমা ৪০ মিনিট।
চূড়ান্ত রাউন্ডে ৫০ টি বহুনির্বাচনী প্রশ্ন থাকবে যার সময়সীমা ৩০ মিনিট।
যোগ্যতা:
১ম - ৫ম শ্রেণী
৬ষ্ঠ - ১০ ম শ্রেণী
কলেজ
মাদ্রাসা
বিশ্ববিদ্যালয়
শিক্ষার্থীরা ন্যাশনাল স্টিম অলিম্পিয়াড ২০২৩ এর বিজ্ঞান বিভাগে কুইজে অংশগ্রহণ করতে পারবে।
একক ভাবে কুইজে অংশগ্রহণ করতে পারবেন প্রতিযোগীরা।
দলীয় ভাবে কুইজে অংশগ্রহণ থাকছে না।
মান বন্টন:
প্রতিটি প্রশ্নে এক নম্বর করে থাকবে।
কোনো নেগেটিভ নম্বর থাকবে না।
নিবন্ধন প্রক্রিয়াঃ
সকল অংশগ্রহণকারীদের অবশ্যই অনলাইন নিবন্ধন পোর্টালের মাধ্যমে “ন্যাশনাল স্টিম অলিম্পিয়াড-২০২৩” এর কলা ও কারুশিল্প বিভাগের জন্য নিবন্ধন করতে হবে।
অংশগ্রহণকারীদের নিবন্ধন ফি সম্পূর্ণ বিনামূল্যে।
নিবন্ধনের সময়সীমা ৩১ শে আগস্ট, ২০২৩।
কুইজ নিম্নলিখিত বিষয় গুলোর উপরে হবে:
ঐতিহাসিক আর্ট
ঐতিহাসিক ভাস্কর্য
চিএ অঙ্কন অথবা পেইন্টিং কৌশন এবং উপকরণ
ভাস্কর্যের উপকরণ এবং কৌশল
রাউন্ড:
ন্যাশনাল স্টিম অলিম্পিয়াড ২০২৩ এর কলা ও কারুশিল্প বিভাগ ০৩ তিনটি রাউন্ডে অনুষ্ঠিত হবে।
অনলাইন রাউন্ড (প্রকল্প প্রস্তাব জমা দেওয়ার জন্য)
বিভাগীয় রাউন্ড (প্রকল্প প্রদর্শনের জন্য) এবং
কেন্দ্রীয় রাউন্ড (প্রকল্প প্রদর্শনের জন্য)
প্রজেক্ট নির্দেশিকা:
অংশগ্রহণকারীদেরকে এমন একটি প্রজেক্ট প্রস্তুত করতে হবে যা দ্বারা তাদের সৃজনশীলতার সক্ষমতা প্রদর্শিত হয়।
প্রজেক্টটি একটি নির্দিষ্ট বাংলাদেশের সমস্যার বা বিষয়ের উপর শিল্প বা নৈপুণ্যের উপর ভিত্তি করে করতে হবে। (উদাহরণস্বরূপঃ পেইন্টিং, ভাস্কর্য, অঙ্কন, প্রিন্টমেকিং, কাগজের কারুকাজ, বা সৃজনশীল অভিব্যক্তির অন্য কোন বিষয়ও হতে পারে)
প্রজেক্টের প্রযুক্তিগত দক্ষতা, সৃজনশীলতা, মৌলিকতা এবং শৈল্পিক যোগ্যতা প্রদর্শন করতে হবে।
অংশগ্রহণকারী/দলের প্রথম রাউন্ডের জন্য অনলাইনে তাদের প্রজেক্ট প্রপোজাল জমা দিতে হবে।
প্রতিযোগিতার অফলাইন রাউন্ডের সময়, অংশগ্রহণকারীদের অবশ্যই তাদের প্রজেক্টগুলি বিচারক প্যানেলের কাছে উপস্থাপন করতে হবে।
প্রজেক্টটি বরাদ্দকৃত নির্দিষ্ট সময়ের মধ্যে উপস্থাপন করতে হবে।
পুরস্কার:
কুইজের পুরস্কার নিম্নরূপ:
চ্যাম্পিয়ন – ৫০,০০০/- (পঞ্চাশ হাজার টাকা)
প্রথম রানার আপ – ৩০,০০০/- (ত্রিশ হাজার টাকা)
দ্বিতীয় রানার আপ – ২০,০০০/- (বিশ হাজার টাকা)
প্রজেক্টের পুরস্কার নিম্নরূপ:
চ্যাম্পিয়ন – ১৫০,০০০/-
প্রথম রানার আপ – ৭৫,০০০/-
দ্বিতীয় রানার আপ – ৫০,০০০/-
সকল অংশগ্রহণকারীরা একটি করে সনদপত্র পাবে।
অযোগ্যতা:
অংশগ্রহণকারীরা কোন নিয়ম কানুন অমান্য করলে প্রতিযোগিতা থেকে অযোগ্য বলে বিবেচিত হবে।
আয়োজক কমিটির সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত হিসেবে গণ্য হবে।
বিবিধ:
আয়োজক কমিটি প্রয়োজনে যে কোনো নিয়ম কানুন পরিবর্তন করার ক্ষমতা রাখে।
যোগাযোগের জন্য অংশগ্রহণকারীরা অফিসিয়াল ইমেইল অথবা অফিসিয়াল মোবাইল নম্বরের মাধ্যমে আয়োজক কমিটির সাথে যোগাযোগ করতে পারবেন ।